আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন করিনি: এ্যানি

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:০০ এএম


আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন করিনি: এ্যানি
ছবি: আরটিভি

আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন করিনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন করি নাই। আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নেবো। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি। এটি একটি গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে সকলের ঘাম ছিল, সকলের ত্যাগ ছিল। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 

এ্যানি আরও বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই জেল খেটেছে। জুলুমের শিকার হয়েছে। বছরের পর বছর মানুষ এই স্বেরাশাসকের বিরুদ্ধে লড়েছে। গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এদেশে তৈরি করে দিয়েছে। 

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার সংস্কার চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। ফ্যাসিবাদ যেভাবে আমাদের দেশকে অসম্মানিত করেছে। নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার তৈরি হবে।

জবিসাসের সভাপতি ইমরান হেসাইনের সভাপতিত্বে জবিসাসের সেক্রেটারি সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনেরাল সেক্রেটারি মুহাম্মদ নিজামুল হক নাঈম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission